জাতীয় সংসদ অধিবেশন
জাতীয় সংসদ অধিবেশন। সংগৃহীত

দেশে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় সংসদে আজ ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন করা হয়েছে।

Advertisement

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি উত্থাপন করেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিলটি উত্থাপনকালে মন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সঙ্কটের প্রেক্ষাপটে সরকার সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে অন্তত পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে।

তিনি বলেন, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) দফার অধীনে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬’ জারি করা হয়েছিল।

প্রস্তাবিত আইনটি ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কার্যক্রম সহজ করবে। আগামী গ্রীষ্মের আগে এ ধরনের ব্যবস্থার মাধ্যমে তিন হাজার থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে।

এর আগে, গত ৯ নভেম্বর আইনমন্ত্রী বিদ্যমান কয়েকটি আইনে সংশোধনী আনার লক্ষ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেন। মন্ত্রী বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। বাসস