লোড হচ্ছে...
ঈদের ছুটিতে লাখো মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় রাজধানী প্রায় ফাঁকা হয়ে গেছে। রাস্তা-ঘাট ফাঁকা, অভ্যন্তরীণ যানবাহন কম চলছে। তবুও রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে রাজধানীর বাতাসের মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
২২ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
২১ মার্চ, ২০২৬
যানজট আর মানুষের ভিড়ে চিরচেনা ব্যস্ত ঢাকায় ঈদের দিনে যেন নেমে এসেছে এক অন্যরকম নীরবতা। কোলাহলহীন সড়ক, ফাঁকা পথঘাট আর স্বস্তির নিঃশ্বাস—সব মিলিয়ে রাজধানীজুড়ে বিরল এক দৃশ্যের জন্ম দিয়েছে এবারের ঈদ।
২১ মার্চ, ২০২৬
শুক্রবার (২০ মার্চ) এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি এম এ বাতেন, জি আর শহীদ, মো. হানিফ, আব্দুর রহিম বক্সদুদু ও হুমায়ুন কবির খান।
২০ মার্চ, ২০২৬
রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনাল ঘিরে ঈদযাত্রার শেষ মুহূর্তে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। বেশি ভাড়ার লোভে নির্ধারিত রুট পরিবর্তন, দ্বিগুণ ভাড়া আদায় এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
২০ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও প্রবাসী দেশে আনা হবে।
২০ মার্চ, ২০২৬
গত কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের ধারা চলছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
২০ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে মাছ, মাংস ও মসলার দাম বেড়েছে, তবে সবজির বাজারে তুলনামূলক স্বস্তি রয়েছে।
২০ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে এবার ছায়া ফেলতে পারে বৈরী আবহাওয়া। কালবৈশাখীর মৌসুম শুরু হওয়ায় ঈদের আগে ও পরে দেশজুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে, আর ঈদের দিনই পরিস্থিতি সবচেয়ে বেশি প্রতিকূল হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
২০ মার্চ, ২০২৬
আজ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার—জুমাতুল বিদা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর আবেগের মধ্য দিয়ে সারাদেশে দিনটি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসলিম বিশ্বে রমজানের শেষ জুমা বিশেষ মর্যাদায় ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। আর দিনের শেষে বিদায় নেবে ১৪৪৭ হিজরির মহিমান্বিত এই মাসটি।
২০ মার্চ, ২০২৬
পবিত্র রমজানের পর আনন্দের বার্তা নিয়ে আসছে ঈদুল ফিতর। সেই উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত হয়ে উঠেছে এক মহা মিলনমেলায়। আগামীকাল শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে এখানে অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদের জামাত, যেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
২০ মার্চ, ২০২৬
ঈদযাত্রার টানা ভিড় আর বিশৃঙ্খলার পর অবশেষে স্বস্তি ফিরেছে কমলাপুর রেলস্টেশনে। গত কয়েকদিনের তুলনায় আজ শুক্রবার স্টেশনজুড়ে দেখা গেছে অনেকটাই ফাঁকা পরিবেশ, যাত্রীদের মধ্যেও ছিল স্বস্তির ছাপ।
২০ মার্চ, ২০২৬
শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে ভিন্নতার কারণে এ বছর পবিত্র ঈদুল ফিতর উদযাপনে দেখা দিয়েছে তারিখের বিভাজন। বিশ্বের তিনটি দেশে আজ (১৯ মার্চ) ঈদ উদযাপিত হচ্ছে, অন্যদিকে অধিকাংশ দেশ শুক্রবার এবং একটি দেশ শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে আজ সন্ধ্যায় চাঁদ দেখার ওপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
১৯ মার্চ, ২০২৬
রাজধানী ঢাকায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি মসজিদে মোট ১৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
১৯ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই রাজধানী ছেড়েছে ঘরমুখো মানুষ। রাজধানীর বিভিন্ন টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো। গাবতলী বাস টার্মিনালে দূরপাল্লার বাসগুলো সময়মতো ছেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তি দেখা গেছে যাত্রীদের মধ্যে।
১৯ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের দিন ২৫ মিলিমিটারের অধিক বৃষ্টি হলে জাতীয় ঈদগাহের নামাজ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
১৯ মার্চ, ২০২৬
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে গাজীপুরের মহাসড়কগুলোতে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি এবং থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চন্দ্রা ত্রিমোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে যান চলাচল স্থবির হয়ে পড়েছে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
১৯ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটির মধ্যেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে স্বস্তি নেই নগরবাসীর। সরবরাহ স্বাভাবিক থাকার দাবি করা হলেও বাস্তবে অনেক পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন, বিলম্বিত সরবরাহ এবং অনিশ্চয়তায় ভরা পরিস্থিতি। ফলে চালকদের ভোর থেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
১৯ মার্চ, ২০২৬
ঈদ উপলক্ষে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন হাজারো ঘরমুখো মানুষ। তবে মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে ভিন্ন চিত্র—কাউন্টারে বাস নেই, নেই পর্যাপ্ত টিকিট; অথচ যাত্রীদের দীর্ঘ সারি লেগেই আছে।
১৯ মার্চ, ২০২৬
ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢল নামায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
১৯ মার্চ, ২০২৬

