গোলের রেকর্ড, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নরওয়ে, স্ট্রাইকার, আর্লিং হালান্ড, জার্মানি, গার্ড মুলার, উয়েফা নেশনস লিগ, ওয়েলস, উলেভাল স্টেডিয়াম, পেনাল্টি, ম্যানচেস্টার সিটি, আন্দ্রেয়াস শেলডেরুপ, আন্তোনিও নুসা, চ্যাম্পিয়নস লিগ, জাতীয় দল
নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড। সংগৃহীত

ফুটবলে গোলের রেকর্ডের আলোচনায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নামই সবার আগে আসে। তবে এবার এমন এক কীর্তি গড়েছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড, যেখানে ছাড়িয়ে গেছেন এই দুই মহাতারকাকেও।

Advertisement

জাতীয় দলের হয়ে প্রথম ৬০ ম্যাচেই ৬৬ গোল করে গড়েছেন অনন্য নজির। একই সাথে পাঁচ দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা জার্মান কিংবদন্তি গার্ড মুলারের একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে নরওয়ে। ওসলোতে উলেভাল স্টেডিয়ামে নিজেদের মাঠে দলের জয়ে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন হালান্ড।

ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের পারফরম্যান্সে পূর্ণতা দেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। এর আগে আন্দ্রেয়াস শেলডেরুপের গোলেও সহায়তা করেন তিনি। আন্তোনিও নুসার সাথে দারুণ বোঝাপড়ার পর বল বাড়িয়ে দেন শেলডেরুপকে। বক্সের ভেতর থেকে বল জালে পাঠান এই সতীর্থ।

ওয়েলসের বিপক্ষে গোলের পর নরওয়ের জার্সিতে হালান্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬৬। আন্তর্জাতিক ফুটবলে মাত্র ৬০ ম্যাচেই এই মাইলফলক ছুঁয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ১.১ গোল করেছেন তিনি।

পরিসংখ্যানের এই ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে মেসি-রোনালদোর চেয়েও আলাদা এক উচ্চতায়। চ্যাম্পিয়নস লিগ ও জাতীয় দলের হয়ে অন্তত ২০টি করে গোল করেছেন, এমন খেলোয়াড়দের মাঝে গোলের গড়েও সবার ওপরে হালান্ড।

মেসি-রোনালদোর মতো কিংবদন্তিদের সাথে তুলনার ভিড়ে হালান্ডের এই কীর্তি তাই নতুন করে মনে করিয়ে দিচ্ছে, গোলের ক্ষুধায় কতটা এগিয়ে এই নরওয়েজীয় তারকা।