
সরকারি ক্রয় কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিল, ২০২৬’ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করছে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বিলটি পর্যালোচনা, যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর সংসদে প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপনের অনুপস্থিতিতে সদস্যদের সমর্থনে বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম এমপি।
বৈঠকে কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্ম সচিবসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








