লোড হচ্ছে...
খুলনার কয়রায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা বায়তুলমাল সম্পাদক শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধামরাই উপজেলার পশ্চিম কায়েতপাড়া এলাকার বাসিন্দা মনোরঞ্জন রাজবংশীকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিটি সদস্যের হাতে চাল, ডাল, লবণ, পেঁয়াজ, তেল, আলু ও চিরা-মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মুরাদনগর উপজেলার ধরানীপাড়া গ্রামের বাসিন্দা মঞ্জুরুল আলম তিতু (৩৫) ও খালেদা আক্তার বেবি (৭০) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনায় মুরাদনগর থানায় হত্যা মামলা করা হয়।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুদের কার্যক্রম শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সদস্য পেট্রোল দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে অবহিত করেন।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

মঙ্গলবার বংশাল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

অতিরিক্ত পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বলেন, জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আলামত হিসেবে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগে থাকা বাসের টিকিট উদ্ধার করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

অভিযান চালিয়ে ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ চিহ্ণিত মাদককারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে বিভিন্ন থানায় ৪৯টি মামলা হয়েছে। বুধবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার...
১৬ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত রেজিস্ট্রেশনবিহীন সিএনজি থেকে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার এবং চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন, উক্ত এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জের ছাতকে পুলিশের হেফাজত থেকে উধাও হওয়া আওয়ামী লীগ নেতা স্বপন মিয়াকে ঢাকার রমনা এলাকা থেকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক অভিজিৎ দাশ বলেন, মাদক ও অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় অভিযানে ১৬ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

২০২৪ সালের ১৪ এপ্রিল সকালে ভিকটিম শিশু বাড়ির পাশে তার দাদিকে ডাকতে যায়। এ সময় প্রতিবেশী আসামি রশিদ মিয়া কৌশলে তাকে নিজ বাড়িতে নিয়ে গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ও অন্যান্য আসামির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।
১৪ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
১৪ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘পাঁচ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতারের পর থানায় নেওয়ার পথে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। তারা রেললাইনের পাথর কুড়িয়ে বৃষ্টির মতো নিক্ষেপ করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’
১৪ সেপ্টেম্বর, ২০২৬


