Cement recovered in Patenga, five smugglers detained,  Coast Guard
চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড  ছবি: নয়া দিগন্ত

চট্টগ্রামের পতেঙ্গায় মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোর্স গার্ড।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন, উক্ত এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়।

তিনি বলেন, জব্দ করা আলামত ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।