পুলিশের পৃথক অভিযানে ৪০ জন গ্রেফতার
পুলিশের পৃথক অভিযানে ৪০ জন গ্রেফতার। নয়া দিগন্ত গ্রাফিক্স
রাজধানীতে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর, বংশাল ও লালবাগ থানা পুলিশ এ অভিযান চালায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন খন্দকার মো: আজিজুল হক আরজু, মাহফুজুর রহমান খোকন, মো: আরমান ওরফে পুঞ্জি আরমান, মো: আসলাম, মো: শাওন, মো: আব্দুল্লাহ, মো: শান্ত, মো: অভি, মো: রাকিব, মো: সুমন, মো: আল আমিন, মো: সাইদুল ইসলাম, মো: শাহিন, শামীম, মো: মিনহাজ মোল্লা, মো: সাকিব মোল্লা, মো: বিল্লাল বিশ্বাস ওরফে বেলাল হোসেন, নয়ন ঢালী, রনি মিয়া ও মো: জাহাঙ্গীর আলম। অভিযানকালে ১৩ পিস ইয়াবা, নয় পাতা হেরোইন ও ৬১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদিকে, মঙ্গলবার বংশাল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: বিল্লাল, মো: হৃদয়, মহিউদ্দিন, ফরহাদ মিয়া, মো: সুরুজ বেপারী, মো: ইমরান খান বাপ্পি, মো: ইমন আলী (২৫) ও মো: আলিফ। এছাড়া মঙ্গলবার লালবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন উত্তম চন্দ্র ভৌমিক, মো: শামীম আকন্দ, মো: নূরে নিয়ামত শাহা, মো: ইয়াসিন, মো: স্বাধীন বেপারী, মো: আনিস ইসলাম ওরফে আল ইসলাম, মো: সাব্বির, মো: সুজন, মো: রাব্বি, ওমর ফারুক, মো: রহিম ও মো: সাইফ হোসেন। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সূত্র : বাসস