Drugs recovered in DB raid in Dhaka, Accused arrested
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার আসামিরা। নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মনোরঞ্জন রাজবংশী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। 

Advertisement

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর পক্ষ থেকে জানানো হয়, এসআই মো: আব্দুল মুত্তালিব ডিবি পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম কায়েতপাড়া এলাকার বাসিন্দা মনোরঞ্জন রাজবংশীকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

ডিবি পুলিশ জানায়, গ্রেফতার মনোরঞ্জন রাজবংশীর বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে মাদক কেনাবেচার সাথে সংশ্লিষ্টতার তথ্য যাচাই করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।