
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতা চেষ্টার অভিযোগে জামিউল ইসলাম জিহাদ (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জিহাদ নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার উক্ত স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সদস্য পেট্রোল দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। এসময় অন্যরা পালিয়ে গেলেও জামিউল ইসলাম জিহাদকে স্থানীয়দের সহযোগীতায় গ্রেফতার
করতে সক্ষম হয় পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








