লোড হচ্ছে...
কক্সবাজার সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ক্যাম্পাস জীবনের শুরু থেকেই ভবিষ্যৎ গড়তে ভালো সঙ্গ বেছে নেওয়ার আহ্বান জানান এবং ডাকসু ভিপি সাদিক কায়েম বক্তব্য দেন।
১০ দিন আগে

‘সিলেটে সভা করেছেন বলেই যে তিনি সিলেট সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন, তা নয়। বাংলাদেশ-ভারত সীমান্ত প্রায় চার হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ। তিনি কোন পথে এসেছেন, তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে বলে আশা করছি।’
১০ দিন আগে

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল হাসান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থল সংলগ্ন হাসপাতালে নেয়ার পর দুজন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১০ দিন আগে

দুটি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর কেলেঙ্কারিতে এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন জেনসেন হুয়াং। তার সঙ্গীদের একজন মার্কিন গোয়েন্দাদের কাছে চীনা গুপ্তচর হিসেবে চিহ্নিত ছিলেন। বর্তমানে সিএফও কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন।
১০ দিন আগে

কক্সবাজার সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন এবং শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটেই নির্ধারিত হবে ক্যাম্পাসের ভবিষ্যৎ ও নিরাপদ নেতৃত্ব।
১০ দিন আগে

চট্টগ্রামে জুলাই গণহত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ফজলে করিম চৌধুরীসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার কারণে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার দুই সাক্ষী মো: ইফতেখারুল ইসলাম ও সম্রাট রুবায়েত।
১০ দিন আগে

কক্সবাজার সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, নিরাপদ ক্যাম্পাস, নৈতিকতা এবং শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সিবগাতুল্লাহ সিবগা ও সাদিক কায়েম বক্তব্য দেন।
১০ দিন আগে

নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি রেলওয়ে পুলিশ।
১১ দিন আগে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েম বৃহস্পতিবার ফেসবুক পোস্টে বলেছেন, বিএনপি সরকারের নীরব প্রশ্রয়ে দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা।
১১ দিন আগে

৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নেয়া হয়। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার হঠাৎ সেখানে উপস্থিত হন। তিনি দলীয় ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তৃতা দেন এবং দ্রুত চলে যান।
১১ দিন আগে

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় দিনাজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জেলা প্রশাসকের কাছ থেকে সনদ ও ক্রেস্ট গ্রহণ করলেন দিনাজপুর জেলা জামায়াত আমির বিশিষ্ট শিক্ষাবিদ মুহাদ্দিস ড. এনামুল হক।
১১ দিন আগে

ক্যাম্পেইনে স্থানীয় ২০৫ জন অসহায় ও অসুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়। তাদের মধ্যে ৮৭ জন পুরুষ, ৯৩ জন নারী ও ২৫ জন শিশু ছিলেন।
১১ দিন আগে

আরিফ মোটরসাইকেলে তার মেয়েকে নিয়ে স্কুল থেকে আসছিলেন। পথে ওয়াপদা মোড় এলাকায় তার স্ত্রী অপেক্ষায় ছিলেন। তাকেসহ বাড়ি ফেরার কথা ছিল আরিফের। কিন্তু ওয়াপদা মোড় গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
১১ দিন আগে

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরো সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন।
১১ দিন আগে

বেইজিং বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, চীনের বিরুদ্ধে প্রযুক্তিগত ‘অবরোধ’ বৈধ করতেই তারা ভিত্তিহীন গুপ্তচরবৃত্তির অভিযোগ ব্যবহার করছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চীনা গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি ওঠার পর চীন এ অভিযোগ তোলে।
১১ দিন আগে

নিজস্ব নিয়ম পাশ কাটিয়ে ইসরাইলি ফোন হ্যাকিং প্রযুক্তি কেন কিনছে ভারত?
১১ দিন আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো কলা দেদারসে বিক্রি হচ্ছে। বাইরে হলুদ হলেও ভেতরে কাঁচা এসব কলা খেয়ে লিভার ও কিডনি রোগসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ।
১১ দিন আগে

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গ্রিনিচ মান সময় সকাল ৭টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম বেড়ে ৮৬ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।
১১ দিন আগে

আজ ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির ২২ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৬০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯৯ কোটি এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা। গতকাল বুধবার এ লেনদেনের পরিমাণ ছিল ৭৫৭ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৮০৩ টাকা।
১১ দিন আগে

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
১১ দিন আগে


