
ভারত থেকে নির্বিঘ্নে দেশে ঢুকে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রনজিত চন্দ্র সরকারের সমাবেশ অনুষ্ঠানের ঘটনায় সিলেট জেলার গোয়াইনঘাট থানায় ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় রনজিত চন্দ্র সরকারসহ ২০ জনকে এজাহারনামীয় ও ১৭৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) গোয়াইনঘাট থানায় মামলাটি রুজু করেন এসআই (নিরস্ত্র) নাঈমুল হাসান।
মামলার এজাহারনামীয় ২০ জন আসামি হলেন— গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাস বারোহাল গ্রামের মরহুম শফিকুর রহমানের ছেলে ফারুক আহমদ (২৯), পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেন (৩৪), তাহের উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ (১৯), সুনামগঞ্জ সদর উপজেলার মুরাবরন এলাকার সোনাফর আলীর ছেলে রাজু ইসলাম (১৬)।
সাবেক এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেটের শাহপরান (র:) থানার টিলাগড় (গোপালটিলা) গ্রামের বাসিন্দা ভারতে পলাতক আসামি রনজিত চন্দ্র সরকার (৫৩), সিলেটের গোয়াইনঘাট থানার মাছেমহন্ত গ্রামের বসির আহমদ ও মমতাজ বেগম দম্পতির ছেলে শাহ আলম সোহেল রিংকু (৩৮), সুনামগঞ্জের জামালগঞ্জ থানার রাধানগর বেহেলী গ্রামের জানাল আবেদীনের ছেলে অ্যাডভোকেট রোকন মিয়া (৪২)।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর গ্রামের মরহুম আফিজ উদ্দিনের ছেলে এহলাছুর রহমান তারা মিয়া (৪৫), সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য ও সুনামগঞ্জ সদর উপজেলার আরফিননগর গ্রামের নাদির উদ্দিন মুছবিরের ছেলে মেহেদী হাসান শাকিব (২৫), সুনামগঞ্জের গণেশ চক্রবর্তীর ছেলে বিমান চক্রবর্তী (৪২)।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম (২৭), বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরলোকগত সুকুমার সরকারের ছেলে সুকত সামন্ত সরকার (৪৮), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুম শামসুর রহমানের ছেলে আফতাব নুর (৫৭), সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জের জামালগঞ্জ থানার জামালগঞ্জ উত্তরের পশ্চিম লম্বাগ্রাম এলাকার রজব আলীর ছেলে ওমর ফারুক (২৭)।
ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত (৫২), ছাতক উপজেলার ঝিগলী গ্রামের মরহুম আব্দুল গনির ছেলে মো: ফজলুল হক (৫১), ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ঝিগলী গ্রামের তৈমুছ আলীর ছেলে তাহিদুল ইসলাম (৩৬), সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ ও কার্যকরী সদস্য ও তাহিরপুর উপজেলার আব্দুল হান্নান তালুকদারের ছেলে আজাদ হোসেন (৫০), ধর্মপাশা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, বালে হারিপর, জয়শ্রী এলাকার অ্যাডভোকেট ওয়াসিম (৪২) ও ধর্মপাশা উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ধর্মপাশা উপজেলার মাটিকাটা এলাকার উজ্জ্বল (৩২)।
এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাতারগুলে ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টটি’ বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়া হয় এবং দুই কর্মীসহ চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার চারজন হলেন— সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের সোনাফর আলীর ছেলে রাজু ইসলাম (১৬), একই গ্রামের তাহের উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাট উপজেলার খাসবারহাল গ্রামের মরহুম শফিকুর রহমানের ছেলে ফারুক আহমদ (৫৯) ও নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেন (৩৪)।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক জানান, গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, রোববার (৮ নভেম্বর) রোকন মিয়া নামে এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টটি’ ভাড়া নেন। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার হঠাৎ সেখানে উপস্থিত হন। তিনি দলীয় ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তৃতা দেন এবং দ্রুত চলে যান।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত চন্দ্র সরকার নিজের ফেসবুকে ওই সভার ভিডিও প্রকাশ করলে বিষয়টি আলোচনায় আসে। ভিডিও ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে।
ভিডিও দেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। তিনি সমাবেশের ব্যানার ধরেছিলেন এমন দৃশ্য ভিডিওতে দেখা যায়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
রাতারগুলে সফল সমাবেশ সম্পন্ন করে রনজিত চন্দ্র সরকার নির্বিঘ্নে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ফিরে গেছেন বলে জানা গেছে। তিনি এখন মেঘালয়ের শিলং শহরে অবস্থান করছেন বলে একটি সূত্র জানিয়েছে। এছাড়া সমাবেশের পর রিসোর্ট মালিকও আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, স্থানীয় বিএনপির কিছু নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ সভার আয়োজন করা সেই ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টের’ মালিক সোহেল গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের চাচাতো ভাই।
বিএনপির শীর্ষস্থানীয় এক নেতার আত্মীয়ের রিসোর্টে জাতীয় পর্যায়ে আলোচিত এ সভার আয়োজন ও ঘটনার পর কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








