তেলের দাম আবারো বেড়েছে
তেলের দাম আবারো বেড়েছে। সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে তেলের দাম বেড়েছে। দিনের শুরুতে এশিয়ায় তেলের দর কিছুটা কমেছিল, তবে ওই উত্তেজনা আঞ্চলিক অপরিশোধিত তেল উৎপাদনের প্রবৃদ্ধির প্রভাবকে ছাপিয়ে গেছে।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গ্রিনিচ মান সময় সকাল ৭টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৪৫ সেন্ট বা ০ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২৭ সেন্ট বা ০ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।

এশিয়ার বাজারে লেনদেনের শুরুর দিকে উভয় ধরনের তেলের দরই ব্যারেলপ্রতি এক ডলারেরও বেশি কমে গিয়েছিল।

স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান ওলে হ্যানসেন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা বর্তমানে এমন এক পরিস্থিতিতে আছি যাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলা যায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় অচলাবস্থা থাকা সত্ত্বেও, এই পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে।’

সূত্র : আলজাজিরা