
নারী-ঘটিত কেলেঙ্কারির জেরে এআই জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন জেনসেন হুয়াং।
কোম্পানিটির দেয়া তথ্য অনুযায়ী, ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং দুটি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার বিষয়টি ফাঁস হওয়ার পর এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন।
তিনি যে দুই নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, তাদের একজন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ‘চীনা গুপ্তচর’ হিসেবে চিহ্নিত ছিলেন। তার এই বিদায়ের খবর তাৎক্ষণিকভাবে প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের তথ্য অনুযায়ী, সিলিকন ভ্যালির চিপ জায়ান্ট এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লবের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তিত্বের দ্রুত ও নাটকীয় পতন ঘটল।
এনভিডিয়ার ১০ সদস্যের পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে জানিয়েছে, স্থায়ীভাবে নতুন প্রধান নির্বাহী নিয়োগ না হওয়া পর্যন্ত কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।
এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে দেয়া এক বার্তায় মিস ক্রেস বলেন, তিনি 'এই কোম্পানির ওপর গভীর আস্থা রাখেন' এবং কর্মীদের 'আমাদের সবচেয়ে বড় শক্তি' হিসেবে অভিহিত করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








