
রাজধানীর হাতিরঝিলে মগবাজার আমবাগান এলাকার একটি বাসায় রিফাত আব্দুল্লাহ (১৮) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
রিফাতের বোন সুমাইয়া রিয়া জানান, আমার ভাই ড্যাফোডিলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। আমি একটি ব্যাংকে জব করি, বাসায় ছিলাম না। দুপুরের দিকে সবার অগোচরে নিজ রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় সে। পরে দেখতে পেয়ে দ্রুত আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ভাই ড্যাফোডিলে ডিপ্লোম ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় খারাপ হওয়ায় ডিপ্রেশনে ছিল। এই ঘটনা থেকে সে ফাঁস নিতে পারে বলে ধারণা করছি।
রিফাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ঘন্দকপুর এলাকার নুরুন্নবী সোহেলের ছেলে। বর্তমানে মগবাজার আমবাগান এলাকায় পরিবারের সাথে থাকতো।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








