
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের সামান্য উত্থান হলেও অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনের লেনদেন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক ১৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ০৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ৫৯ দশমিক ৪০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক এক দশমিক ৯০ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৭ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির ২২ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৬০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯৯ কোটি এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা। গতকাল বুধবার এ লেনদেনের পরিমাণ ছিল ৭৫৭ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৮০৩ টাকা।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১৩৩টির শেয়ারদর বেড়েছে, ১৯৭টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো মালেক স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, আইপিডিসি ফাইন্যান্স, বিএসআরএম স্টিলস, সায়হাম টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, এনভয় টেক্সটাইলস, বেক্সিমকো, রানার অটোমোবাইলস ও সোনারগাঁও টেক্সটাইল।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো মেঘনা কনডেন্সড মিল্ক, আল-হাজ টেক্সটাইল, সাফকো স্পিনিং, তিতাস গ্যাস, ইয়াকিন পলিমার, আমান কটন, পিপলস লিজিং, ডেসকো, মেঘনা পেট ও ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক।
অন্যদিকে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলো এসবিএসি ব্যাংক, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স, জাহিনটেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ড্রাগন সোয়েটার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এনভয় টেক্সটাইলস ও ভিএফএস থ্রেড ডাইং।
আজ ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








