লোড হচ্ছে...
২৯ বছর বয়সী নেহা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড অ্যাস্থেটিকসে গবেষণার পাশাপাশি নাট্যচর্চার সঙ্গেও যুক্ত। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাট্যদলে যোগ দেয়ার অভিজ্ঞতা তার চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন তিনি। গত কয়েক মাসে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়ার কারণে তাকে একাধিকবার আটক করা হয়েছে। জুলাইয়ের আন্দোলনেও তিনি অংশ নিয়েছিলেন।
১১ অক্টোবর, ২০২৬

ভারতীয় প্রধানমন্ত্রী আরো বলেন, আজ ভারতের কাছে অসীম সুযোগ রয়েছে… এটাই তোমাদের সময়। আমরা সবাই মিলে স্বপ্ন সফল করবই।’
১১ অক্টোবর, ২০২৬

এদিকে শনিবার রাজধানীতে বিক্ষোভের চেষ্টা এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ২০টির বেশি এফআইআর (প্রাথমিক তথ্য প্রতিবেদন) নথিভুক্ত করেছে দিল্লি পুলিশ। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
১১ অক্টোবর, ২০২৬

জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থার সমালোচনা করে ভারত বলেছে, ‘জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থার উদ্বেগ ভিত্তিহীন এবং তা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক হস্তক্ষেপের শামিল।’
১১ অক্টোবর, ২০২৬

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি দাবি করেছেন, তাকে গ্রেফতার বা আটক নয়, অপহরণ করা হয়েছিল। রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
১১ অক্টোবর, ২০২৬

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি পেয়েছেন। শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে, শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে ধ্রুবকে আটক করা হয়েছিল।
১১ অক্টোবর, ২০২৬

রোববার (১১ অক্টোবর) সকালে সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছে দিল্লির আদালত।
১১ অক্টোবর, ২০২৬

ভারতের যন্তর মন্তরে বিক্ষোভের দ্বিতীয় দিনের কর্মসূচি আজ। তবে রোববারও (১১ অক্টোবর) ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং সংগঠনের আরো দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
১১ অক্টোবর, ২০২৬

এখনো ছাড়া পাননি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এছাড়া ইউটিউবার ধ্রুব রাঠি, সিজেপি নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকেও এখনো ছাড়া হয়নি।
১১ অক্টোবর, ২০২৬

ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে আজ আটক করেছে পুলিশ। একইসাথে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করা হয়েছে।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে আটক হওয়ায় প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেবেন সংগঠনটির অর্গানাইজেশন ইন-চার্জ (সংগঠনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত) আজিনকিয়া শিন্দে।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আজ আটক করেছে দিল্লি পুলিশ। তিনি রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের বর্তমানে আলোচিত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভানেত্রী নেহা বোরাকে আজ আটক করা হয়েছে। বর্তমানে তিনি একটি পুলিশ বাসের ভেতর রয়েছেন এবং বাসটি বিক্ষোভকারীদের দ্বারা ঘেরাও হয়ে আছে।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার (১০ অক্টোবর) বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এর জেরে রাজধানী দিল্লিতে রাতারাতি কমপক্ষে এক হাজার জনকে আটক করা হয়েছে।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের আম আদমি পার্টি (আপ) শনিবার (১০ অক্টোবর) বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশটিতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ তুলেছে।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের দিল্লি বিমানবন্দরে নামার পরপরই আজ ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে এবং সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির আগেই ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। নির্দেশ মেনে চলতে অস্বীকার করায় গুরুগ্রাম পুলিশ ধ্রুব রাঠিকে আটক করে।
১০ অক্টোবর, ২০২৬

আজ শনিবার (১০ অক্টোবর) ‘দ্বিতীয় যন্তর মন্তরের’ ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওই বিক্ষোভে বামপন্থি ছাত্র-যুব সংগঠনগুলোসহ অন্যান্য বিজেপি-বিরোধী সংগঠনেরও যোগ দেয়ার কথা।
১০ অক্টোবর, ২০২৬

৯ অক্টোবর রাত ১০টা থেকে শুরু করে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের দিল্লির যন্তর মন্তরে আগামী শনিবার (১০ অক্টোবর) প্রতিবাদ সভার ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল দিল্লিগামী বিভিন্ন রুটের কমপক্ষে ৫৭টি মেট্রোস্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার জন্য দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬


