পিনারাই বিজয়ন ও অরবিন্দ কেজরিওয়াল
পিনারাই বিজয়ন ও অরবিন্দ কেজরিওয়াল। সংগৃহীত ছবি

ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে আজ আটক করেছে পুলিশ। একইসাথে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করা হয়েছে।

Advertisement

যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের জন্য ‘দিল্লি চলো’ বার্তা দেয়ার কয়েক মিনিট পরেই অরবিন্দ কেজরিওয়ালকে আটক করা হয়।

এদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কেরালার পিনারাই বিজয়নকে আটক করে পুলিশ। 

এর আগে, পশ্চিমবঙ্গের সাবেক সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, নেহা বোরা, ইউটিউবার ধ্রুব রাঠি, সিজেপির অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। সিজেপির আইনি দলের প্রধান রত্না সিংকেও আটক করা হয়েছে।

সূত্র : এনডিটিভি