সৌরভ দাস, অভিজিৎ দীপকে ও আশুতোষ রাঙ্কা
সৌরভ দাস, অভিজিৎ দীপকে ও আশুতোষ রাঙ্কা। সংগৃহীত ছবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে পৌঁছানোর আগেই আটক হয়েছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকেসহ তিন নেতা। রোববার (১১ অক্টোবর) সকালে তাদের মুক্তি দিয়েছে দিল্লির আদালত। 

Advertisement

জানা গেছে, রোববার সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আদালতে তোলা মাত্রই ছেড়ে দেয়া হয়।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। সেই কর্মসূচির দ্বিতীয় দিনেই তিনজনকে আটক করা হয়। রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালত তাদের মুক্তির নির্দেশ দেয়।

সূত্র : দ্য ওয়াল