দিল্লিতে বিক্ষোভকারীরা
দিল্লিতে বিক্ষোভকারীরা। সংগৃহীত ছবি

ভারতের যন্তর মন্তরে বিক্ষোভের দ্বিতীয় দিনের কর্মসূচি আজ। তবে রোববারও (১১ অক্টোবর) ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং সংগঠনের আরো দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

Advertisement

এর আগে, শনিবার মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকেই তাদের আটক করে পুলিশ।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। সেই কর্মসূচির আগে তিন নেতাকে আটক করাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। 

পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ। অন্যদিকে সিজেপির দাবি, তাদের আন্দোলন আটকানোর চেষ্টা করা হচ্ছে।

সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দিতেই দিল্লিতে এসেছিলেন অভিজিৎ, সৌরভ ও আশুতোষ। 

সংগঠনটির অভিযোগ, কর্মসূচি শুরুর আগেই নেতাদের আটক করে আন্দোলনে বাধা দেয়ার চেষ্টা করা হচ্ছে।

শনিবার দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক পুলিশি তৎপরতা দেখা যায়। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ বিরোধী শিবিরের একাধিক নেতা। পরে তাদের বেশিভাগকে ছেড়ে দেয়া হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস