
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার (১০ অক্টোবর) বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এর জেরে রাজধানী দিল্লিতে রাতারাতি কমপক্ষে এক হাজার জনকে আটক করা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত আটকদের মধ্যে প্রায় ২৫০ জনই ছিলেন দিল্লির দক্ষিণ-পূর্ব জেলার, বিশেষ করে শাহিন বাগ ও এর আশপাশের এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, ২০২০ সালের সিএএ-বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এই শাহিন বাগ।
দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আটকদের মধ্যে ১০০ জনেরও বেশি শাহদারা এবং পূর্ব দিল্লি জেলার বাসিন্দা, এ এলাকাগুলোর সীমানা উত্তর প্রদেশের সাথে যুক্ত।
বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে প্রতিটি জেলায় নির্ধারিত ১৩টি প্রধান আটককেন্দ্রে নেয়া হবে আটকদের।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








