অভিজিৎ দীপকে ও আজিনকিয়া শিন্দে
অভিজিৎ দীপকে ও আজিনকিয়া শিন্দে। সংগৃহীত ছবি

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে আটক হওয়ায় পরবর্তী প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেবেন সংগঠনটির অর্গানাইজেশন ইনচার্জ (সংগঠনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত) আজিনকিয়া শিন্দে।

Advertisement

দীপকে আগে থেকেই ধারণা করতে পেরেছিলেন দিল্লিতে তার জন্য কী অপেক্ষা করছে। 

শনিবার (১০ অক্টোবর) আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তায় দীপকে ঘোষণা করেন, অন্য নেতারা মুক্তি না পাওয়া পর্যন্ত আজিনকিয়া শিন্দেই এই আন্দোলনের নেতৃত্ব দেবেন।

বিমান থেকে দীপকেকে আটক করার পরপরই সিজেপির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে তিনি বলেন, ‘আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তবে বুঝবেন যে আমাকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অনুপস্থিতিতে আজিনকিয়া এই প্রতিবাদ ও সিজেপি আন্দোলনের নেতৃত্ব দেবেন। দয়া করে তার নির্দেশ মেনে চলুন।’

এক ভিডিও বার্তায় আজিনকিয়া সমর্থকদের উদ্দেশে আহ্বান জানান যেন তারা যন্তর মন্তরের দিকে যাত্রা অব্যাহত রাখেন এবং যেখানেই তাদের আটকানো হোক না কেন, সেখানেই যেন প্রতিবাদ চালিয়ে যান।

এর আগে, দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে রাজধানীতে পৌঁছানোর পর বিমানে উঠে দিল্লি পুলিশ দীপকে এবং সিজেপি সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে।

সূত্র : এনডিটিভি