
ভারতের বর্তমানে আলোচিত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভানেত্রী নেহা বোরাকে আজ আটক করা হয়েছে। বর্তমানে তিনি একটি পুলিশ বাসের ভেতর রয়েছেন এবং বাসটি বিক্ষোভকারীরা ঘেরাও করে রেখেছেন।
এর আগে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে এবং সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। এছাড়াও জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, রাজধানী দিল্লিতে পুলিশের কড়া নিরাপত্তার কারণে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর)-এর বিরুদ্ধে পূর্বনির্ধারিত বিক্ষোভের স্থান যন্তর মন্তর থেকে পরিবর্তন করে দিল্লি হাটে সরিয়ে নেয়ার ঘোষণা করেছিল আইসা।
সূত্র : হিন্দুস্তান টাইমস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








