
ভারতের দিল্লির যন্তর মন্তরে আগামী শনিবার (১০ অক্টোবর) প্রতিবাদ সভার ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল দিল্লিগামী বিভিন্ন রুটের কমপক্ষে ৫৭টি মেট্রোস্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার জন্য দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
তবে নির্দিষ্ট সময়সীমা মেনে আবেদন না করার কারণ দেখিয়ে সিজেপিকে এ কর্মসূচি করার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের কমিশনার নুপূর প্রসাদ জানান, সিজেপি নেতা সৌরভ দাস গত বুধবার এই বিক্ষোভ কর্মসূচির ছাড়পত্রের জন্য আবেদন জমা দিয়েছিলেন। কিন্তু পুলিশের নির্দেশিকা অনুযায়ী, স্পর্শকাতর এলাকায় যে কোনো জনসভা বা প্রতিবাদ আন্দোলনের জন্য কমপক্ষে ১০ দিন আগে আবেদন করা বাধ্যতামূলক। ফলে আবেদনের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় শনিবারের কর্মসূচির অনুমতি দেয়া সম্ভব হয়নি।
সূত্র : দ্য ওয়াল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








