
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আজ আটক করেছে দিল্লি পুলিশ। তিনি রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
দিল্লিতে মমতা তার বাড়ির সামনে ধর্ণায় বসেছিলেন। এ সময় তাকে আটক করা হয়।
তবে আটকের পর মমতাকে কোথায় নেয়া হয়েছে-এ বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে তিনি বলেছিলেন, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপির) বিক্ষোভে তিনি যোগ দিতে পারেন।
উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সূত্র : হিন্দুস্তান টাইমস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








