
ভারতের দিল্লি বিমানবন্দরে নামার পরপরই আজ ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে এবং সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
তাদের আটক করার জন্য দিল্লি বিমানবন্দরে দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশের দল মোতায়েন করা হয়েছিল।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
যন্তর মন্তরের কাছে বিক্ষোভকারী ও স্বতন্ত্র গণমাধ্যমকর্মীদেরও আটক করা হয়েছে। আধা-সামরিক বাহিনীর সদস্যরা ব্যারিকেডের আশপাশের সব পথ আটকে দিয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








