ধ্রুব রাঠি
ধ্রুব রাঠি। সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি পেয়েছেন। শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

Advertisement

এর আগে, শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে ধ্রুবকে আটক করা হয়েছিল। তারপর থেকে তিনি গুরুগ্রাম পুলিশের হেফাজতেই ছিলেন। 

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার রাত ১২টা পর ধ্রুবকে ছেড়েছে পুলিশ। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে তার যোগ দেয়ার কথা ছিল। ধ্রুব বাড়ি থেকে বের হওয়ার আগেই পুলিশ সেখানে পৌঁছে যায়। প্রথমে তাকে যন্তর মন্তরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি রাজি হননি। তারপরেই পুলিশ তাকে আটক করে। রাত পর্যন্ত তার কোনো খোঁজ ছিল না। আটক করে তাকে কোথায় রাখা হয়েছে, সেটাও জানা যায়নি।

এদিকে, রোববার নতুন করে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছেন ককরোচেরা। রাস্তায় দ্বিতীয় দিনেও প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে রোববার সকাল থেকে দিল্লিতে যান চলাচল স্বাভাবিক। মেট্রো ও ট্রেন চলছে।

সূত্র : আনন্দবাজার