
ভারতের দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির আগেই ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নির্দেশ মেনে চলতে অস্বীকার করায় গুরুগ্রাম পুলিশ ধ্রুব রাঠিকে আটক করে।
দিল্লিতে পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচির আগে পুলিশ গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটিতে অবস্থিত তার বাসভবনে পৌঁছেছিল।
গুরুগ্রাম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আগেই জানিয়েছিলেন যে, পুলিশ কর্মকর্তারা ধ্রুব রাঠিকে বিক্ষোভে যোগ দেয়ার জন্য দিল্লি না যাওয়ার অনুরোধ করছিলেন।
উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সূত্র : হিন্দুস্তান টাইমস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








