ভারতে বিক্ষোভকারী
ভারতে চলমান বিক্ষোভ। সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লিতে শনিবার (১০ অক্টোবর) এক রাজনৈতিক জমায়েত ও বিক্ষোভ কর্মসূচির সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করা এবং ‘এসআইআর’-এর বিরোধিতায় সরব হয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও এআইএসএ-এর মতো সংগঠনগুলো। এই বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির বেশ কিছু অংশে ২৪ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র ও দিল্লি পুলিশ। সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দিল্লিতে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে। 

একটি সরকারি চিঠিতে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর টেলিকমিউনিকেশন নিয়মাবলী এবং আইন অনুযায়ী টেলিকম সংস্থাগুলোকে এই নির্দেশ পাঠানো হয়েছে। 

নির্দেশ অনুযায়ী, জনপথ-কর্তব্যপথ ক্রসিং থেকে চার কিলোমিটারের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। ৯ অক্টোবর রাত ১০টা থেকে শুরু করে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা এই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।

সূত্র : দ্য ওয়াল