
ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে শনিবার (১০ অক্টোবর) সাত হাজারের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে চলেছে ধরপাকড়। বেশিভাগকেই শনিবার রাতে ছেড়ে দেয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করেছিল পুলিশ। পরে মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দেয়া হয়েছে।
তবে এখনো ছাড়া পাননি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এছাড়া ইউটিউবার ধ্রুব রাঠি, সিজেপি নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকেও এখনো ছাড়া হয়নি।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে পথে নেমেছে সিজেপি। শনিবার দিল্লির যন্তর মন্তরে তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল। কিন্তু দিল্লি পুলিশ তার অনুমতি দেয়নি। ফলে এই বিক্ষোভ ঠেকাতে তারা আগে থেকেই প্রস্তুত ছিল।
সিজেপির প্রধান তিন নেতা— দীপকে, সৌরভ ও রাঙ্কা মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ইউটিউবার ধ্রুবকে। দিল্লিজুড়ে শনিবার দিনভর দফায় দফায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে, চলেছে ধরপাকড়।
সূত্র : আনন্দবাজার
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








