লোড হচ্ছে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আগামী দুই দিনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘নিউইয়র্ক পোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সম্ভাবনার কথা তুলে ধরেন। ট্রাম্প জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বড় কোনো অগ্রগতি হতে পারে এবং আলোচনার কেন্দ্র হিসেবে তারা পুনরায় পাকিস্তানকেই বেছে নেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী। এটি এমন একটি সময়ে ঘটছে যখন পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনা কোনো কার্যকর সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ওই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ উভয় দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর দুই দেশের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, এবং ঠিক সেই সময়ে ট্রাম্প নতুন আলোচনার সম্ভাবনা নিয়ে আশার কথা শোনালেন।
১৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধকে তোয়াক্কা না করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে চীনের একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী জাহাজ। মার্কিন নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করেই জাহাজটি গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পাড়ি দেয়।
১৪ এপ্রিল, ২০২৬
চলমান ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আবারও সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যে প্রাথমিক যোগাযোগ শুরু হয়েছে।
১৪ এপ্রিল, ২০২৬
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের উত্তাপেই এখন বেশি আলোচনায়। রাজনৈতিক টানাপোড়েন, নিরাপত্তা শঙ্কা এবং কূটনৈতিক উত্তেজনা-সব মিলিয়ে আসর শুরুর আগেই তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ফুটবল ফেডারেশন তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানায়। তাদের দাবি ছিল, নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে খেলোয়াড়দের জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম পার্দো এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের প্রস্তাব বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত ফিফা এতে সম্মতি দেয়নি।
১৩ এপ্রিল, ২০২৬
মাত্র একটি ফোনকল—আর তাতেই ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকের পর কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়।
১৩ এপ্রিল, ২০২৬
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির শাহাদাতের ৪০ দিন (চেহলাম) উপলক্ষে সেমিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও আল মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
১২ এপ্রিল, ২০২৬
ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ পরবর্তী কূটনৈতিক প্রচেষ্টার জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন।
১২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। বাংলাদেশকে আমরা .....
১২ এপ্রিল, ২০২৬
আবেগঘন এ প্রতিবাদী কর্মসূচিতে মার্কিন-ইসরাইলি হামলায় শহীদ ইরানি শহীদ শিশুদের প্রতীকী কফিন, রক্তাক্ত স্কুল ব্যাগ ও ছবি প্রদর্শনী এবং যুদ্ধবিরোধী স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানি শিশুদের রক্ষায় মার্কিন-ইসরাইলি আগ্রসান বিরোধী লড়াইয়ে শামিল হতে রক্ত ভেজা হাতের ছাপ দেন।...
১২ এপ্রিল, ২০২৬
ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে সরে দাঁড়াতে ‘অজুহাত খুঁজছে’।
১২ এপ্রিল, ২০২৬
ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। প্রায় ২১ ঘণ্টা দীর্ঘ এই আলোচনায় শান্তি বা সমঝোতার কোনো চুক্তি না হওয়ায় উভয় পক্ষই ব্যর্থ হয়ে ফিরে গেছে।
১২ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই তিনি ইসলামাবাদ ছাড়েন।
১২ এপ্রিল, ২০২৬
টানা ২১ ঘণ্টা আলোচনা চললেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
১২ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
১১ এপ্রিল, ২০২৬
আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে । আর এই আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই উচ্চপর্যায়ের বৈঠককে সামনে রেখে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে হাজারো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইসলামাবাদ পুরোপুরি প্রস্তুত। ইতোমধ্যে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, যাঁর সাথে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি। বৈঠক শুরু হওয়ার আগে, ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, “আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। যদি তারা একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে, তবে আমরা প্রস্তুত।” গালিবাফ আরও বলেন, “দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে।”
১১ এপ্রিল, ২০২৬
বিশেষজ্ঞরা বলছেন, ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ঘোষিত হলেও, তেল ও গ্যাসের দাম যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসতে অনেক সময় লাগবে। মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই সরু জলপথটি উপসাগরকে ওমান উপসাগরের সাথে সংযুক্ত করেছে, যার মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস মধ্যপ্রাচ্য থেকে প্রধানত এশিয়া এবং ইউরোপে রপ্তানি হয়।
১০ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর ওপর ট্রানজিট ফি আরোপ করার যে ইচ্ছা ইরান প্রকাশ করেছে, তা বিশ্বব্যাপী জ্বালানির বাজারে একটি নির্দিষ্ট প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রসহ অনেক...
১০ এপ্রিল, ২০২৬
৮ এপ্রিল আমেরিকা ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এটাকে বলা হচ্ছে ইসলামাবাদ অ্যাকর্ড। এতে ইরানের ১০-পয়েন্ট প্রস্তাবকে ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি খুবই নড়বড়ে হয়ে গেছে। দুটো মূল বিরোধ দেখা দিয়েছে: ১) লেবানন যুদ্ধবিরতির আওতায় আছে কি না? এবং ২) হরমুজ প্রণালী কীভাবে খুলবে?
১০ এপ্রিল, ২০২৬
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খারাজি মারা গেছেন। সম্প্রতি তেহরানে তার বাসভবন লক্ষ্য করে চালানো মার্কিন-ইসরাইলি হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তিনি মৃত্যুবরণ করেন।
১০ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আশা তৈরি হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই বৈঠকে দুপক্ষের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিতে যাচ্ছেন, যা চলমান সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
১০ এপ্রিল, ২০২৬

