ইরান,ভূগর্ভস্থ স্থাপনা, নির্মাণের কাজ,  এগিয়ে চলেছে,  উপগ্রহ,
বেহজাতাবাদ নামের এই স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে একটি পাহাড়ের ভেতরে। সংগৃহীত
ads

ইরানে নতুন একটি ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণের দ্রুত অগ্রগতির চিত্র উঠে এসেছে উপগ্রহ থেকে তোলা  ছবিতে। বেহজাতাবাদ নামের এই স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে একটি পাহাড়ের ভেতরে। তবে এর উদ্দেশ্য কী, তা এখনো স্পষ্ট নয়। গবেষকেরা বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে এর সম্ভাব্য সম্পর্কও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বুধবার জানিয়েছে, ভ্যান্টর টেকনোলজিসের সরবরাহ করা নতুন উপগ্রহ থেকে তোলা ছবিতে স্থাপনাটির নির্মাণকাজের দ্রুত অগ্রগতি দেখা গেছে।

স্থাপনাটি ইসফাহানের পারমাণবিক স্থাপনা ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছের পিকঅ্যাক্স মাউন্টেনের মাঝামাঝি এলাকায় অবস্থিত। ইসফাহান থেকে এর দূরত্ব প্রায় ৬২ কিলোমিটার।

 দেশের বিভিন্ন স্থানে ইরান এ ধরনের একাধিক ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করেছে বলে জানা যায়। তবে নির্মাণকাজের অস্বাভাবিক দ্রুতগতির কারণে বেহজাতাবাদ স্থাপনাটি বিশেষভাবে নজরে এসেছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার ভ্যান্টর সরবরাহ করা সর্বশেষ উপগ্রহ থেকে তোলা  ছবিতে স্থাপনাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি দেখা গেছে। তবে এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নির্ভুল মূল্যায়নের জন্য আরো তথ্য প্রয়োজন বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

স্থাপনাটির নিরাপত্তাব্যবস্থা, নির্মাণের ধরন ও গতি এবং অতীতে ইরানের এ ধরনের স্থাপনা নির্মাণের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে গবেষকদের ধারণা, এটি সামরিক কাজে ব্যবহার করা হতে পারে। ক্ষেপণাস্ত্র কিংবা অন্য কোনো বড় অস্ত্রব্যবস্থা-সংক্রান্ত কাজেও স্থাপনাটি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি এ নির্মাণ তৎপরতার সঙ্গে পারমাণবিক কর্মসূচির কোনো সম্পর্ক নেই, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই বলে সতর্ক করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।

এক্সে দেয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, ‘এ মুহূর্তে আমরা নিশ্চিত করতে পারছি, ইরান সম্প্রতি স্থাপনাটির বাইরের সীমানায় নিরাপত্তাবেষ্টনী নির্মাণের কাজ শুরু করেছে।  উপগ্রহ থেকে তোলা  ছবিগুলো বিশ্লেষণ করে বাইরের সবচেয়ে বিস্তৃত নিরাপত্তাবেষ্টনীর সম্ভাব্য সীমানা চিহ্নিত করা সম্ভব হয়েছে। নির্মাণকাজ শেষ হলে স্থাপনাটির আয়তন প্রায় ১২ হাজার একর হতে পারে।’

ইরানে নতুন ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে

নির্মাণকাজের ধারাবাহিকতা

ভ্যান্টরের পর্যালোচনা করা সেন্টিনেল-২ উপগ্রহ থেকে তোলা  ছবি অনুযায়ী, ২০২৫ সালের ৭ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে স্থাপনাটিতে নির্মাণকাজের প্রথম লক্ষণ দেখা যায়। তখন ভবিষ্যতে স্থাপনাটির প্রশাসনিক ও প্রবেশপথের এলাকা হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত জায়গায় ভূমি পরিষ্কারের কাজ শুরু হয়েছিল।

২০২৬ সালের জানুয়ারিতে তোলা পরবর্তী উপগ্রহ থেকে তোলা  ছবিতে সেখানে আরো নির্মাণকাজের প্রমাণ পাওয়া যায়। এরপর এপ্রিলে মাটি খননের চিহ্ন দেখা যায়।

জুন নাগাদ ভূগর্ভস্থ স্থাপনাটির আরো কয়েকটি অংশে নির্মাণকাজ ছড়িয়ে পড়ে।

সূত্র : জেরুজালেম পোস্ট