
মার্কিন সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলা চালানোর প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইসরাইল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ উপদেষ্টার একটি বার্তায় ইঙ্গিত মিলেছে যে, ওয়াশিংটন চায় আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে ইসরাইল তার দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করুক—অর্থাৎ ‘যুদ্ধকালীন মানসিকতা’ থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দিক।
ইরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযানের প্রস্তুতি এবং তেহরান হঠাৎ করে হামলা চালাতে পারে এমন উদ্বেগের মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক আহ্বানের প্রস্তুতি নিচ্ছেন—ঠিক সেই মুহূর্তেই এই পরস্পরবিরোধী বক্তব্যগুলো সামনে এলো।
বৈশ্বিক জ্বালানি বাজারকে বিপর্যস্ত করা, সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে সংঘাতে জড়িয়ে ফেলা এই যুদ্ধের নয় মাস পেরিয়ে একটি মৌলিক প্রশ্ন সামনে আসছে : নেতানিয়াহু যখন নতুন করে সামরিক পদক্ষেপের জন্য চাপ দিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে, তখন ওয়াশিংটন কি ইসরাইলকে কূটনীতির পথে পরিচালিত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









