ইসরাইলের পতাকা
ইসরাইলের পতাকা। সংগৃহীত ছবি
ads

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাতারের সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। 

ইসরাইলের সামরিক মুখপাত্র এফি ডেফ্রিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত ইসরাইল। 

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’-এর প্রতিবেদন অনুযায়ী, ডেফ্রিন বলেছেন যে ইরান এখনো ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি। ইসরাইলকে ধ্বংস করার যে পরিকল্পনা ইরানের রয়েছে, তা এখনো শেষ হয়ে যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইল ও ইরান নিয়মিত একে অপরকে হুমকি দিয়ে আসছে। 

এর আগে, গত সেপ্টেম্বরে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছিলেন, তেহরান যদি ইসরাইলে হামলা চালায়, তাহলে ইসরাইলি সামরিক বাহিনী ইরানকে বোমা মেরে ‘প্রস্তর যুগে ও অন্ধকারে’ ঠেলে দেবে।