লোড হচ্ছে...
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। দেশটির ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
৯ এপ্রিল, ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা চলতে থাকলে চলমান কূটনৈতিক আলোচনা অর্থহীন হয়ে পড়বে।
৯ এপ্রিল, ২০২৬
স্থায়ীভাবে যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে এই ছুটি কার্যকর হবে এবং শুক্রবার পর্যন্ত চলবে। খবর জিও নিউজের।
৯ এপ্রিল, ২০২৬
যুদ্ধবিরতির মাত্র একদিন পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, একটি ‘বাস্তব চুক্তি’ না হওয়া পর্যন্ত আমেরিকান সামরিক বাহিনী ইরানের কাছে ও আশেপাশে মোতায়েন থাকবে।
৯ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। রাজধানী বৈরুতসহ পূর্ব ও দক্ষিণাঞ্চলে রাতভর হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার এই ঘটনাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন।
৯ এপ্রিল, ২০২৬
তেহরান ও ওয়াশিংটনের মধ্যেকার দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের জন্য তাৎক্ষণিক স্বস্তি নিয়ে এসেছে। যুদ্ধবিরতি থেকে সম্ভাব্য শান্তিচুক্তি করলে তিনি নোবেল শান্তি পুরস্কারের দাবিও করতে পারেন। তবে বাস্তবে আলোচনায় শক্তিশালী অবস্থান নিয়ে প্রবেশ করছে ইরান।
৮ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সাম্প্রতিক সংঘাতের পর দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দাবি করেছে; তবে বাস্তব পরিস্থিতি দেখলে পরিস্থিতি আরও জটিল বলেই মনে হচ্ছে। এর প্রধান কারণ হলো—প্রতিটি পক্ষের লক্ষ্য ও জয়ের কৌশল একেবারেই আলাদা।
৮ এপ্রিল, ২০২৬
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর "একতরফা, আগ্রাসী এবং উস্কানিবিহীন হামলা" শুরু করেছিল, যা তাদের জন্য একটি "চরম পরাজয়" বয়ে এনেছে। স্পুটনিক রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমাদের দেশ শুরু থেকেই, তার প্রথম বিবৃতিতেই বলেছিল যে, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির বা এই অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টার কোনো সামরিক সমাধান নেই।"
৮ এপ্রিল, ২০২৬
যুদ্ধবিরতির প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরোধি দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘রাজনৈতিকভাবে ব্যর্থ’ হয়েছেন। তিনি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “আমাদের সমগ্র ইতিহাসে এমন রাজনৈতিক বিপর্যয় আর ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।”
৮ এপ্রিল, ২০২৬
যুদ্ধে নিজেদের ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।
৮ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে নাটকীয়ভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়েছে।
৮ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহারে টোল আরোপের পরিকল্পনা করেছে ইরান ও ওমান। যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
৮ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে তেলের দাম প্রায় ১৪ শতাংশ হ্রাস পেয়েছে।
৮ এপ্রিল, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্র—দুপক্ষই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এ খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা। স্থানীয় সময় আজ বুধবার ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়েছে, স্লোগান হয়েছে।
৮ এপ্রিল, ২০২৬
ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে জানানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় এই চুক্তির অগ্রগতি সম্ভব হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে।
৮ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে উপসাগরীয় দেশগুলোর আনা খসড়া প্রস্তাবে ভেটো দেওয়ার ঘটনায় চীন ও রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন।
৮ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের চরম হুমকিমূলক একটি বক্তব্যকে কেন্দ্র করে। ইরানকে ঘিরে সামরিক চাপ বাড়তে থাকায় বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন—আসলেই কি পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হয়েছে?
৮ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা, যার লক্ষ্য ছিল ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ। পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত এই দ্বীপটি শুধু একটি ভূখণ্ড নয়—এটি ইরানের অর্থনীতির মূল স্নায়ুকেন্দ্র, যেখান থেকে দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি পরিচালিত হয়।
৭ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আরও একটি নতুন হুমকি দিয়েছেন। তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মের একটি পোস্টে তিনি শুরু করেন এভাবে: “আজ রাতে একটি গোটা সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না।”
৭ এপ্রিল, ২০২৬
ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগতভাবে পরাজিত করেছে তেহরান। সূত্রের দাবি, ট্রাম্পের ইরানবিরোধী ক্রমবর্ধমান কঠোর বক্তব্য তাঁর যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত দিচ্ছে। গেল সোমবার ইরান নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেন ট্রাম্প। এর জবাবে ইরানি সূত্রটি বলেন, ইরানের দক্ষিণ ইসফাহানে বেনিয়ামিন নেতানিয়াহু-র সঙ্গে সমন্বয় করে ট্রাম্পের নেওয়া সামরিক পদক্ষেপ কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে।
৭ এপ্রিল, ২০২৬

