ইরান
নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। সংগৃহীত
ads

ইরানি নৌবাহিনী শুক্রবার ঘোষণা করেছে যে, তাদের বাহিনী নিজেদের দুটি তেল ট্যাঙ্কার পুনরুদ্ধার করেছে। যেগুলো তাদের ভাষায়, মার্কিন সামরিক বাহিনী ‘চুরি’ করেছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ অ্যাজেন্সি।

নৌবাহিনীর কমান্ডারের বক্তব্য

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ অ্যাজেন্সি নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘মার্কিন সামরিক বাহিনী দুটি ইরানি তেল ট্যাংকার চুরি করেছিল, কিন্তু আমাদের বাহিনীর সদস্যরা ক্রুরা ঘুমিয়ে থাকা অবস্থায় জাহাজগুলোতে উঠে সেগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।’

হরমুজ প্রণালী ও নতুন অভিযোগ

তেহরান আরো দাবি করেছে যে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের বিনিময়ে মার্কিন বাহিনী জাহাজের মালিকদের কাছ থেকে অর্থ আদায় করছে।

প্রতিবেদন অনুযায়ী ইরান দাবি করেছে, ‘যখন জাহাজগুলোতে হামলা চালানো হয়, তখন তারা বিষয়টি স্বীকার করে না এবং অর্থও ফেরত দেয় না।’

এসব দাবির বিষয়ে মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সঙ্ঘাতের প্রেক্ষাপট

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা উচ্চপর্যায়ে রয়েছে, যার জেরে ইসরাইল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরান হামলা চালায়।

হরমুজ প্রণালীতে নৌচলাচল নিয়ে মতবিরোধের কারণে ১৮ জুন পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অচলাবস্থায় পড়ে, আর কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও জুলাই মাস থেকে থেমে থেমে সামরিক সঙ্ঘাত চলছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর