ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি
ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। সংগৃহীত ছবি
ads

হরমুজ প্রণালী দিয়ে একটি মার্কিন জাহাজও চলাচল করতে পারবে না বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি।

তিনি জানান, কৌশলগত এই পানিপথ দিয়ে একটি মার্কিন জাহাজও পার হতে পারেনি। 

কমান্ডার জোর দিয়ে বলেন, তার কাছে হরমুজ প্রণালী বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

ইরান জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ বজায় রাখবে, ততক্ষণ পর্যন্ত তারাও এই প্রণালী বন্ধ রাখবে। 

স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা এই উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে এবং তেলের দাম আরো বাড়িয়ে দিতে পারে।

ওয়াশিংটন তাদের অবরোধ অব্যাহত রেখেছে এবং তেহরানও এই পানিপথটি পুনরায় খুলে দিতে অস্বীকৃতি জানিয়েছে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই নৌচলাচল পথকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েই চলেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া