
ইরাক যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতের হাতিয়ার’ না হয়, সে বিষয়ে বাগদাদকে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা। শুক্রবার ট্রাম্প ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রশংসা করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন তিনি।
ট্রাম্প ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রশংসা করে বলেন, ইরাকি তেল চোরাচালান বন্ধ, দুর্নীতির অবসান এবং সব ধরনের অস্ত্রের নিয়ন্ত্রণ একমাত্র রাষ্ট্রের হাতে রাখার প্রচেষ্টায় তিনি কাজ করছেন। তেল চোরাচালানের তদন্তের পর বুধবার ইরাকের সীমান্তরক্ষী বাহিনী সিরিয়া ও ইরানের সাথে দুটি সীমান্ত পারাপারের পথ বন্ধ করে দেয়। এগুলো আগে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের নিয়ন্ত্রণে ছিল।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবার এক্সে লেখেন, প্রতিবেশীদের সাথে অভিন্ন ভবিষ্যৎ ভাগ করে নেয়া ইরানের পররাষ্ট্রনীতির একটি মৌলিক নীতি।
তিনি বলেন, ‘সবচেয়ে অন্ধকার দিনগুলোতেও ইরান সর্বশক্তি দিয়ে ইরাকের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং বন্ধুত্বের প্রমাণ দিয়েছে।’
মোখবার আরো বলেন, ‘এই অবিচ্ছেদ্য বন্ধনের স্বার্থেই সীমান্তের বিষয়ে বাগদাদকে সতর্ক থাকতে হবে। যাতে তারা ইসলামের শত্রুদের হাতে হাতিয়ার হয়ে না ওঠে এবং অপরাধী ট্রাম্পের নীতি বাস্তবায়নের মাধ্যম না হয়।’
এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেছেন, ‘শত্রুর যেকোনো ভুল পদক্ষেপের’ জবাব দিতে সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









