লোড হচ্ছে...
ইসরাইল নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নেতানিয়াহু ও বিরোধী জোট উভয়ই সরকার গঠনে জটিলতায় পড়েছে। ফলে নির্ণায়ক শক্তিতে রূপ নেওয়া আরব দলগুলোর ওপর নির্ভরতা কিংবা নতুন নির্বাচনের শঙ্কা বাড়ছে।
২৮ দিন আগে

বিশ্বের মোট জনসংখ্যার ৪৫ শতাংশ শহরাঞ্চলে বসবাস করে এবং ২০৫০ সাল নাগাদ বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির প্রায় দুই-তৃতীয়াংশই ঘটবে শহরগুলোতে। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিন কোটি ৬৬ লাখেরও বেশি জনসংখ্যা নিয়ে ঢাকা বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগর।
২৮ দিন আগে

শুক্রবার (৩০ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৮ দিন আগে

সিলেটের ওসমানীনগরের সুলতানি আমলের প্রাচীন ‘গায়েবি মসজিদ’ ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগের খবরে উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক প্রতিনিধিদল। স্থানটি পরিদর্শন করে ঐতিহাসিক এই প্রত্নসম্পদ সুরক্ষায় এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
২৮ দিন আগে

শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ার বিষয়ে আশ্বস্ত করে শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে।
২৮ দিন আগে

রাজধানীর উত্তরায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গাঁজা, টাকা ও অস্ত্র হেফাজতে নিয়ে হামলাকারীদের গ্রেফতার অভিযান শুরু করেছে।
২৮ দিন আগে

বাংলাফ্যাক্ট জানিয়েছে, বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজকে সকল সাংগঠনিক পদসহ এমপি পদ থেকেও বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে- এমন দাবি করে এ সংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্য হিসেবে একটি ভিডিও ছড়ানো হয়েছে।
২৮ দিন আগে

বৃহস্পতিবার সন্ধ্যার পরে পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সিমেন্টসহ আটজনকে আটক করা হয়।
২৮ দিন আগে

ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা হত্যা মামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রকে লিখিত সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি।
২৮ দিন আগে

২০২৪ সালের মে মাসে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। সর্বশেষ হ্যাটট্রিকও করেছিলেন আল নাসরের জার্সিতেই। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৭তম হ্যাটট্রিক করলেন রোনালদো।
২৮ দিন আগে

এই ঘটনার কিছু সময় পর আসামি নিজাম উদ্দিনের স্বজনরা পুলিশের হাতকড়া ফিরিয়ে দেয়। তবে রাতে পুলিশ সবাইকে বাজার থেকে চলে যেতে বাধ্য করে। এতে এক ধরনের ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।
২৮ দিন আগে

২৮ বছর বয়সে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইট।
২৮ দিন আগে

গতরাতে শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নেন রশিদ। জিম্বাবুয়ের তাদিনাওয়াশে মারুমানিকে লেগ বিফোর আউট করেন তিনি। এর মাধ্যমে ক্যারিয়ারের ১২০তম টি-টোয়েন্টিতে ২০০ উইকেট পূর্ণ করেন রশিদ।
২৮ দিন আগে

ছেলে বাড়ির সামনে একটি গ্যাস লাইটার ও কিছু খেলনা নিয়ে খেলাধুলা করছিল। হঠাৎই গ্যাস লাইটারটি বিস্ফোরিত হয়ে তার গেঞ্জিতে আগুন লেগে যায়। এতে তার শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়।
২৮ দিন আগে

আফগানিস্তানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত বিভিন্ন ঘাঁটি থেকে স্নাইপার, ছোট ও ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলো লক্ষ্য করে গুলি চালানো হয়। এর জবাবে পাকিস্তানি বাহিনী তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেয়।
২৮ দিন আগে

গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান অবিলম্বে বাজারদরের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং এতে বৈষম্যহীনভাবে মাঠপর্যায়ের সক্রিয় সকল শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
২৮ দিন আগে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমায় বাহ্যিক শত্রুতার চেয়ে অভ্যন্তরীণ ত্রুটি ও ইখলাসের ঘাটতিকে দ্বীনি কাজের মূল বাধা উল্লেখ করে কর্মীদের আত্মশুদ্ধির তাগিদ দেন।
২৮ দিন আগে

ফিলিস্তিনের নাবলুসে অভিযান চালিয়ে হযরত ইউসুফ (আ:)-এর মাজার দখল করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার ভোরে প্রবেশ করে তারা আশপাশের গ্রামে তল্লাশি চালায়। তবে এতে কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে ওয়াফা।
২৮ দিন আগে

দুপুরে মোটরসাইকেলযোগে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিলেন মাহমুদুল হক শাহীন। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।
২৮ দিন আগে

মধ্যপ্রাচ্যের আট মাস ধরে চলা যুদ্ধে আবারো সংঘাত শুরু হওয়ার আশঙ্কা বাড়তে থাকায় সাম্প্রতিক দিনগুলোতে কয়েকটি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা তেহরান সফর করেছেন।
২৮ দিন আগে


