
ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান পরিচালনা করেছে দখলদার ইসরাইলি বাহিনী।
এসময় সেনারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত হজরত ইউসুফ আ:-এর মাজারে প্রবেশ করে দখলে নেয়।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে পূর্ব নাবলুসে প্রবেশ করে তারা এ হামলা চালায়। এ সময় শহরের আশেপাশের কয়েকটি গ্রামে তল্লাশিও চালায়।
এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা।
তবে অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








