
নাটোর-৪ আসনের এমপি আবদুল আজিজকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে- এমন দাবি করে এআই দিয়ে প্রধানমন্ত্রীর ভয়েস ক্লোন করে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানিয়েছে, বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজকে সকল সাংগঠনিক পদসহ এমপি পদ থেকেও বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে- এমন দাবি করে এ সংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্য হিসেবে একটি ভিডিও ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণের ভিডিও থেকে খণ্ডিত ক্লিপ নিয়ে এবং সেখানে এআইয়ের মাধ্যমে ভয়েস ক্লোন করে আলোচিত ভিডিওটি ছড়ানো হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








