মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক আটজন
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক আটজন। নয়া দিগন্ত

মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলের পতেঙ্গায় ৪০ টন সিমেন্টসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গোবোট জব্দ করা হয়।

Advertisement

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরে পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সিমেন্টসহ আটজনকে আটক করা হয়।