
নাটোরের বাগাতিপাড়ায় খেলাধুলা করা সময় গ্যাস লাইটার বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছে শারিন (৬) নামে এক শিশু। বর্তমানে সে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পৌরসভার টুনিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
শিশু শারিন টুনিপাড়া মহল্লার সাবেক ওয়ার্ড কমিশনার মহাসিন আলির ছেলে এবং বাগাতিপাড়া কালেক্টরেট প্রিপারেটরি স্কুলের প্লে’র ছাত্র।
শারিনের বাবা মহাসিন জানান, তার ছেলে বাড়ির সামনে একটি গ্যাস লাইটার ও কিছু খেলনা নিয়ে খেলাধুলা করছিল। হঠাৎই গ্যাস লাইটারটি বিস্ফোরিত হয়ে তার গেঞ্জিতে আগুন লেগে যায়। এতে তার শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়।
পরে তাকে আহত অবস্থায় প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে পাঠান সেখানকার কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








