লোড হচ্ছে...
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, ‘নুরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।’
২১ দিন আগে

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন জানান, ‘কৃষক রমজানের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। অভিযানে ওই কৃষকের কৃষি উপকরণ সহায়তা কার্ডে জমির পরিমাণ সংশোধন করে প্রকৃত জমির পরিমাণ যুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
২১ দিন আগে

‘এডিস মশার প্রজননস্থল (ছাদ, বেলকনি, ফুলের টব, ডাবের খোসা, প্লাস্টিক বোতল ও পরিত্যক্ত টায়ার ও বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের আশপাশের যায়গা) নিয়মিত পরিষ্কার রাখা এবং জমানো পানি ফেলে দেয়ার ব্যবস্থা করতে হবে।’
২২ দিন আগে

সম্প্রতি হাউছিদের কাছে হাতছাড়া হওয়া এলাকাগুলো পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান। আর এতেই রণক্ষেত্রে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
২২ দিন আগে

রোববার দুপুরে ইছামতী নদীতে গোসল করতে নামেন তারা। গোসলের একপর্যায়ে তীব্র স্রোতের মধ্যে দুই বান্ধবী সাঁতরে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও অপর বান্ধবী হাবিবার রহমান বাবলী নিখোঁজ হন।
২২ দিন আগে

সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অভিযানটি রাজধানীর কৃষি মার্কেট, আদাবর, শ্যামলী রিং রোড ও গুলশান-২ এলাকায় একযোগে পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
২২ দিন আগে

মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় ২১ কিশোরকে আটক করা হয়।
২২ দিন আগে

ডিবি পুলিশের একটি দল পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে সেলিম ও সোনিয়া নামে দু’জনকে গ্রেফতার করে।
২৩ দিন আগে

ঢাকার যে চারটি বারে এই সমন্বিত তল্লাশি চালানো হচ্ছে সেগুলো হলো—ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জ। এর মধ্যে ফু ওয়াং বোওলিংয়ের মালিকানা রয়েছে সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের নামে।
২৩ দিন আগে

প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৩ দিন আগে

ইরানে আবার বড় ধরনের হামলা চালানো এবং ইয়েমেনে হাউছিদের বিরুদ্ধে সৌদি অভিযানে সমর্থন দেয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে আলোচনা চলছে।
২৩ দিন আগে

ট্রেড লাইসেন্স হালনাগাদ না করে অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জারিমানা করা হয়েছে।
২৩ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানা নয়, পল্টন থানা ১০, সবুজবাগ থানা ১০, খিলগাঁও থানা ১২, রামপুরা থানা ১০, শাহজাহানপুর থানা তিন ও মুগদা থানা সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
২৩ দিন আগে

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
২৩ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রমনা বিভাগ ৩০, লালবাগ বিভাগ ৪২, ওয়ারী বিভাগ ৪৫, মতিঝিল বিভাগ ৬১, তেজগাঁও বিভাগ ৫৬, মিরপুর বিভাগ ১০৫, গুলশান বিভাগ ২৩, উত্তরা বিভাগ ৩৮ ও গোয়েন্দা বিভাগ দুইজনকে গ্রেফতার করেছে।
২৪ দিন আগে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে।
২৪ দিন আগে

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
২৪ দিন আগে

এসআরবি-১৩ রংপুর সদর দফতরের বিপ্লব কুমার গোস্বামী জানান, অভিযানের সময় দুই নারীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৭ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা নিজ হেফাজতে রাখার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে এসআরবি। পরে তাদের গঙ্গাছড়া থানায় হস্তান্তর করা হয়।
২৪ দিন আগে

অভিযানে প্রতিষ্ঠানের রেজিস্টার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে থাকা পণ্যের সরেজমিন তথ্য যাচাই করেন কর্মকর্তারা।
২৫ দিন আগে

নৌ-বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বেশির ভাগকে মানব পাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে তাদের সমুদ্রপথে নেয়া হচ্ছিল। বোটটি অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। আটক ব্যক্তিদের ও জব্দ করা বোটটি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
২৫ দিন আগে


