বিশেষ অভিযান, ডিএমপি, গ্রেফতার, ঢাকা মহানগর পুলিশ, অপরাধপ্রবণ এলাকা
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ জন। সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো: ডালিম, মুজাহিদুল ইসলাম (২৯), মো: ইউসুফ, সুলতান আহম্মদ, মো: ইদ্রিস মিয়া (৬৫), মো: শান্ত (৪০), মো: স্বপন (৫০), তপন (৪২), মো: তুহিন (২৭), আরাফাত (১৯), জয় দাস (২৪), মো: অপু (২৫), মো: মারুফ হাসান (২৬), মো: নয়ন (২৬), মো: রাব্বি (২৪), মো: বিল্লাল (৩০) ও মো: সোহেল (৪৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।