চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ ব্যবসায়ীর জরিমানা
চৌগাছা উপজেলা প্রশাসনের পৃথক ভ্রাম্যমাণ আদালত এসব ব্যবসায়ীদের জরিমানা করে। নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে আট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে চৌগাছা পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব পৃথম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব আদালতে প্রসিকিউটর হিসেবে ছিলেন ঔষধ প্রশাসন দফতরের যশোরের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস।

অভিযানে, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে খান ফার্মেসির মালিক মালিক সোহেল রানাকে তিন হাজার টাকা, মাহিম ফার্মেসির মালিক মাসুদ রানাকে দুই হাজার টাকা এবং নিউ লাকী ফার্মেসির মালিক আব্দুর রহমানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদেরকে যথাক্রমে তিন, পাঁচ ও সাত দিনের কারাদণ্ড দেয়া হয়।

এ ছাড়া, চৌগাছা উপজেলা সরকারি মডলে হাসপাতাল এলাকার ওষুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে দুই হাজার টাকা, রোস্তমপুর গ্রামের মোহাম্মদ ইসলামকে এক হাজার ৫০০ টাকা, একই গ্রামের ফারুক হোসেনকে তিন হাজার টাকা, গরিবপুর গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনকে পাঁচ হাজার টাকা ও শহরের বিশ্বাসপাড়া এলাকার সাইফুল বিশ্বাসকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রয় এবং আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।