
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সমাবেশের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে আওয়ামী লীগের দলীয় সভা অনুষ্ঠিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ৯ জন হলেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাঁওতাল (৪০)।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশি তথ্যে উল্লেখ করা হয়েছে।
গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে প্রাপ্ত আসামিদের শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








