
রাজধানীর তুরাগে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।
এর আগে, সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টায় প্রত্যাশা ব্রিজ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো: কামরুল ইসলাম (২১), মো: হযরত আলী (২০) ও মো: মিতুল হাসান (১৯)।
তুরাগ থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো: নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে গ্রেফতার ব্যক্তিসহ ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছিল।
পুলিশ আরো জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








