
নাটোরের লালপুরে পারিবারিক মামলায় আদালতের দেওয়া তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো: আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম পলাশ।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বালিতিতা ইসলামপুর থানাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আল আমিন উপজেলার বালিতিতা ইসলামপুর থানাপাড়া গ্রামের মো: খাজেম উদ্দিন ওরফে খাজেমুদ্দী ডাক্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আল আমিনের বিরুদ্ধে লালপুর থানার সিআর মামলা নম্বর ১৯১/২২ এবং মোকদ্দমা নম্বর ৬৫/২৫ (পারিবারিক) রয়েছে। ওই মামলায় নাটোরের বিজ্ঞ জজ পারিবারিক আদালত-২ তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর তিনি পলাতক ছিলেন। পরে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতারের উদ্যোগ নেয় লালপুর থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে লালপুর থানার পুলিশের একটি দল বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আদালতের সাজা পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো: আল আমিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








