
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অনিয়মিত ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। অভিযানে পাঁচটি অবৈধ গ্যাস রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়েছে। এ সময় অবৈধ রাইজারের সাথে সংশ্লিষ্ট পাঁচজনকে মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নে এ অভিযানা পরিচালনা করা হয়। বিজিডিসিএল কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ এসব তথ্য নিশ্চিত করেন।
অভিযানে পাঁচটি স্পটে মোট ৬২টি আবাসিক গ্যাস সংযোগ পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ১০টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বিচ্ছিন্ন করা সংযোগগুলোর মধ্যে আবাসিক সংযোগে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুটি, অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে একটি, অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে পাঁচটি এবং নকশাবহির্ভূতভাবে গ্যাস ব্যবহার সংশ্লিষ্ট দুটি সংযোগ রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








