লোড হচ্ছে...

কপ-৩১ এর অর্জন জলবায়ু ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য নতুন আশার আলো হতে পারে বলে মনে করছেন লাইট হাউজের প্রধান নির্বাহী এবং জলবায়ু কর্মী মো: হারুন-অর-রশিদ। সম্মেলনস্থলে...
১২ ঘণ্টা ৩৩ মিনিট আগে

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত আসামিদের প্রত্যর্পণ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং এর প্রেক্ষাপট সৃষ্টিতে আওয়ামী...
১ দিন আগে

হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলেই তো আমাদের তিনজন জেনারেল ভারতে আশ্রয় নিয়েছে, ভারতের তিনজন জেনারেল বাংলাদেশে আশ্রয় নিলে আপনি রাখতে পারতেন?
২ দিন আগে

নতুন করে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হওয়ায় দেশে এক ধরনের আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এ অবস্থায় পুলিশের কার্যক্রম একেবারেই চোখে পড়ছে না। মনে হচ্ছে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসে আছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, তাদের কাছ থেকে যে ধরনের তৎপরতা প্রত্যাশিত, তা দেখা যাচ্ছে না।
৫ দিন আগে

সরকারের পক্ষ থেকে এখনো প্রত্যাশিত শক্ত পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ার পর যে সামাজিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা তৈরি হয়েছিল, তা এখনো কাটেনি। এসব বিষয়ে সরকারকে জরুরি ভিত্তিতে নজর দিতে হবে। অন্যথায় শৃঙ্খলা আরো বিশৃঙ্খলার দিকে যেতে পারে।
৫ দিন আগে

তাহসিফের ব্যবহৃত ফোনের সিডিআর ও লোকেশন ডেটা বিশ্লেষণ করে তার গতিবিধির সাথে অন্য কোনো ব্যক্তির গতিবিধির মিল পাওয়া যায় কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে ঘটনার আগে ও পরে একই ব্যক্তি বা ডিভাইস তার আশপাশে অবস্থান করেছিল কি না, তা প্রযুক্তিগতভাবে যাচাই করা যেতে পারে।
১২ দিন আগে

আজকের জাটকাই আগামী দিনের বড় ইলিশ। জাটকা বড় হওয়ার সুযোগ না পেলে এবং মা ইলিশ ডিম ছাড়ার আগেই ধরা পড়লে নতুন প্রজন্ম আসবে কোথা থেকে? গত চার-পাঁচ বছর ধরে পরিস্থিতির অবনতি হচ্ছে। আমার গবেষণায় দেখা গেছে, এক বছর বা তার বেশি, বিশেষ করে প্রায় দুই বছর বয়সী ইলিশের ডিম দেয়ার সক্ষমতা বেশি। এসব ডিম থেকে জন্ম নেয়া বাচ্চার বেঁচে থাকার হারও বেশি।
১৩ দিন আগে

গার্মেন্ট মালিকদের এটা অনুধাবন করতে হবে। তাদের সম্প্রীতি ও সম্পদ বৃদ্ধিতে কোনো ঘাটতি নেই। অ্যাটিচিউড অব দি গভর্নমেন্ট, সরকারের সবসময় মালিকদের প্রশয় দেয়ার যে নীতি, মালিকদের রক্ষা করাই সরকারের যেন প্রধান কাজ হয়ে যায়, খেয়াল করে দেখুন শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রভাব কিন্তু গোটা সমাজেই পড়ে, বাজার থেকে শ্রমিক যখন জিনিসপত্র কেনে তার প্রভাব তো গোটা অর্থনীতিতেই পড়ে।
১৪ দিন আগে

চুক্তি ব্যবস্থাপনায় সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএলসি চুক্তির ১৩.২(জে) ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর যোগ্য বিল পরিশোধ না হলে এবং বিলের নির্ধারিত তারিখের পর ১০ কর্মদিবস অতিবাহিত হলে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যসম্পাদন স্থগিত রাখার সুযোগ রয়েছে। তবে ওই স্থগিতাবস্থাতেও সক্ষমতাভিত্তিক অর্থ পরিশোধের বিধান বহাল থাকে।
১৫ দিন আগে

সরকার পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেটি নিজে স্থায়ী সমাধান নয়। যে কাঠামোর মধ্যে ক্ষমতার অপব্যবহার সম্ভব, সেই কাঠামো অপরিবর্তিত থাকলে নতুন সরকারও একই সমস্যার মুখোমুখি হতে পারে। দেখতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করছে। পুলিশ কি রাজনৈতিক নির্দেশের বাইরে থেকে আইন প্রয়োগ করতে পারছে? মানবাধিকার কমিশন কি স্বাধীনভাবে অভিযোগ তদন্ত করতে পারছে? কেউ ক্ষমতার অপব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কার্যকর প্রক্রিয়া আছে কি না? নাগরিকরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছেন কি না? এসব প্রশ্নের উত্তর থেকেই বোঝা যাবে সংস্কার কতটা কার্যকর হয়েছে।
১৭ দিন আগে

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) আওতায় প্রায় ৭,৩৯৮টি পণ্য বা রফতানি পণ্যের ৯৮ শতাংশই ট্যাক্স ফ্রি সুবিধা পাচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের রফতানি আয় বহুগুণ বেড়ে যাবে।
১৯ দিন আগে

শহীদ মীর কাষেম আলী অত্যন্ত সুদূর প্রসারী চিন্তার মানুষ ছিলেন। তার প্যারালাল বা সেকেন্ড কোনো চয়েস-ই আমি দেখি না।
২০ দিন আগে

বর্তমানে প্রায় ১ কোটি প্রবাসী বিশ্বজুড়ে বসবাস করছেন এবং তাদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমেই দেশের অর্থনীতি সচল রয়েছে। তবে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার নানা জটিলতার কারণে এখনো বড় একটি অংশ হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাতে বাধ্য হচ্ছেন।
২১ দিন আগে

তিনি বলতেন, আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করলে আলহামদুলিল্লাহ। আব্বু না থাকলে আমরা কি করব ধরনের কোনো আলোচনা আমাদের কখনো হয়নি। আমরা চিন্তাও করিনি যে কি হবে!
২২ দিন আগে

যতদিন পর্যন্ত মীর কাসেম আলী নয়া দিগন্তের নেতৃত্বে ছিলেন ততদিন পর্যন্ত সঙ্কট হয়নি। কারণ উনার একটা গতিশীলতা ছিল।
২২ দিন আগে

এলডিসি উত্তরণের পর মেধাস্বত্বের সুরক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আন্তর্জাতিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে বিদেশী কোম্পানি বাংলাদেশের ওষুধ শিল্পে বিনিয়োগে এগিয়েও আসতে পারে। বাড়তে পারে যৌথ উদ্যোগে ওষুধ উৎপাদন; প্রযুক্তি হস্তান্তর ও গবেষণাগার স্থাপন হতে পারে বাংলাদেশে যদি আগ্রহী উদ্যোক্তা থাকে। এতে করে উন্নত উৎপাদন প্রযুক্তি ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকা প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে যৌথভাবে ওষুধ বাজারজাত করাও সম্ভব হবে। তবে এটাও ঠিক বিদেশী বিনিয়োগ বাড়বে, এমন নিশ্চয়তা এখনি দেয়া সম্ভব নয়। এটা নির্ভর করবে বৈশি^ক অর্থনৈতিক অবস্থার ওপর। যেমন- বর্তমানে চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শেষ হচ্ছে না, এটা বিশ^ অর্থনীতিকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। এর ওপরই নির্ভর করবে বিদেশী বিনিয়োগ।
২৪ দিন আগে

তদন্তে অপরাধের প্রাথমিক ভিত্তি পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই নীতি মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং অন্য যেকোনো প্রভাবশালী ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। পদত্যাগ বা পদচ্যুতি প্রশাসনিক ও রাজনৈতিক জবাবদিহির অংশ হতে পারে, কিন্তু তা অপরাধের দায় থেকে অব্যাহতি দেয়ার ব্যবস্থা নয়।
২৬ দিন আগে

লিভার প্রতিস্থাপনে নতুন যুগে বাংলাদেশ। ইতোমধ্যে সফলভাবে ৮টি প্রতিস্থাপন করা হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যালয় এবং বিশ^বিদ্যালয়ের চিকিৎসক ও প্রশাসনের সমন্বিত চেষ্টায় এই নতুন মাইলফলক স্পর্শ...
২৭ দিন আগে

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে ব্যাংক খাতের দুর্বলতা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি আমদানির বাড়তি ব্যয়, রাজস্ব ঘাটতি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা ও কর্মসংস্থান সঙ্কটের মতো বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। এ...
২৮ দিন আগে

বেসরকারি খাতে কর্মসংস্থান বাজারের সঙ্কট গত ৪/৫ বছরে ভয়াবহ আকার ধারণ করেছে। শিক্ষিতদের মধ্যে এ সমস্যা...
১৩ অক্টোবর, ২০২৬
